২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ক্যালিস, বাদ পড়লেন স্মিথ

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে জায়গা হয়নি টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথের। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) বৃহস্পতিবার এই দল ঘোষণা করে। সিএসএ’র নির্বাচক কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন এব বিবৃতিতে বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের দলটি খুবই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে এবং দক্ষিণ আফ্রিকাকে গর্বিত করবে। গত এক বছরে আমদের যে দলটি খেলেছে মূলত সেই দলই আছে। তাদের অনেকেই আইপিএলে চমৎকার পারফম্যান্সও করেছে।” ১৮ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকা দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, জোহান বোথা, জেপি ডুমিনি, ফ্রানকোইস দু পে¬সি, জ্যাক ক্যালিস, রিচার্ড লেভি, অ্যালবি মরকেল, মর্নে মরকেল, জাস্টিন ওনটং, ওয়েইন পার্নেল, রবিন পিটারসন, ডেল স্টেইন, লনওয়াবো সতসোবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৩ ঘ.