২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতেও সহজ জয় ভারতের

ওয়ানডে সিরিজ সহজে জিতে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে ওঠার আনন্দের রেশ মিলিয়ে যেতে না যেতেই ভারতের জন্য আরেকটি জয়। মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টিতে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা সহজেই ৩৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে সিরিজ সহজে জিতে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে ওঠার আনন্দের রেশ মিলিয়ে যেতে না যেতেই ভারতের জন্য আরেকটি জয়। মঙ্গলবার একমাত্র টি-টোয়েন্টিতে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা সহজেই ৩৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কাকে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের আরেকটি সাফল্যের স্থপতি তিন জন - ওয়ানডে সিরিজে দুটো শতকসহ ৭৪ গড়ে সর্বোচ্চ ২৯৬ রান করা বিরাট কোহলি, এই সফরে অনেক দিন পর বল হাতে নিজেকে খুঁজে পাওয়া ইরফান পাঠান ও বাংলার উদীয়মান পেসার অশোক দিন্দা। টস হেরে ব্যাট করতে নামা অতিথিদের ৩ উইকেটে ১৫৫ রানে পৌঁছে দেয়ার প্রধান কৃতিত্ব কোহলির। ৪৮ বলে ১১টি চার ও একটি ছক্কায় দিল্লির প্রতিভাবান ব্যাটসম্যানের অবদান ৬৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৪ রান সুরেশ রায়নার। জবাবে দিন্দা (৪/১৯) ও ইরফানের (৩/২৭) দারুণ বোলিংয়ে ১১৬ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩১) ও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে (২৬) অনেক চেষ্টা করলেও স্বাগতিকরা লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি। সংক্ষিপ্ত স্কোর : ভারত : ২০ ওভারে ১৫৫/৩ (গম্ভীর ৬, রাহানে ২১, কোহলি ৬৮, রায়না ৩৪*, ধোনি ১৬*; এরাঙ্গা ২/৩০) শ্রীলঙ্কা : ১৮ ওভারে ১১৬ (জয়াবর্ধনে ২৬, দিলশান ০, ারাঙ্গা ৫, থিরিমান্নে ২০, ম্যাথিউস ৩১, জিভান মেন্ডিস ১১, চান্দিমাল ৭, থিসারা পেরেরা ১, এরাঙ্গা ৬, মালিঙ্গা ০, হেরা ০*; দিন্দা ৪/১৯, ইরফান ৩/২৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০০৮ঘ.