ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট সম্পর্কে ভালোই ধারণা ক্রিস গেইলের বন্ধু ইয়োহান ব্লে¬েকর। আইপিএলের জনপ্রিয়তাও অজানা নয় জ্যামাইকান ¯িপ্রন্টারের। জনপ্রিয়তার জন্যই ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্টটির আগামী আসরে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের খেলা পছন্দ করলেও ব্লে¬কের সবচেয়ে প্রিয় ক্রিকেটার ব্রায়ান লারা। গত বছর বিশ্ব অ্যাথলেটিক্সে ১০০ মিটার ¯িপ্রন্ট ও ৪ী১০০ মিটার রিলের সোনা জয়ী ২২ বছর বয়সী ব্লেকের মতে, লারাই সবচেয়ে ভালো ব্যাটসম্যান।
লন্ডন অলিম্পিকে বহুল প্রতীক্ষিত ১০০ মিটার ¯িপ্রন্টে উসাইন বোল্টের কাছে হেরে যাওয়ার পর ভারতীয় সাংবাদিকদের কাছে আইপিএলে খেলার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান তিনি।
ব্লেক বলেন, “আমি গেইলের বন্ধু। তিনি একজন অসাধারণ ব্যাটসম্যান। তিনি ব্যাঙ্গালোরের (রয়্যাল চ্যালেঞ্জার্স) হয়ে খেলেন। তাই আমিও সেই দলে খেলতে চাই।”
কিংস্টন ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিত মাঠে নামা ব্লেককে জিজ্ঞেস করা হয়েছিলো, তিনি ব্যাটসম্যান নাকি বোলার। এই প্রশ্নের উত্তরে অলিম্পিকের ১০০ মিটারে রুপা জয়ী বলেন, “আমি ডানহাতি ফাস্ট বোলার। আমি অনেক জোরে বল করতে পারি। এমনকি আমার বলের গতি আপনাদের জহির খানের চেয়েও বেশি!”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৬ঘ.
bdnews24