ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে হারানোর পুরস্কার পেতে দেরি হয়নি ভারতের। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে চার থেকে দুই নম্বরে পৌঁছে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
ভারত পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে। শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
এই সিরিজে ৫ ম্যাচে দুটি শতকসহ ৭৪ গড়ে ২৯৬ রান করে ভারতের জয়ের অন্যতম নায়ক বিরাট কোহলি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন থেকে দুইয়ে উঠে এসেছেন। শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।
শীর্ষ দশে থাকা ভারতের অন্য দুই ব্যাটসম্যান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (পঞ্চম) ও গৌতম গম্ভীর (দশম)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০১৫৩ঘ.
bdnews24