২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট সিরিজও ওয়েস্ট ইন্ডিজের

ওয়ানডের পর টেস্ট সিরিজও জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার দ্বিতীয় ও শেষ টেস্টে তারা সহজেই ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। অর্থাৎ স্বাগতিকদের জয়ের ব্যবধান ২-০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 06:55 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডের পর টেস্ট সিরিজও জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার দ্বিতীয় ও শেষ টেস্টে তারা সহজেই ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। অর্থাৎ স্বাগতিকদের জয়ের ব্যবধান ২-০। দীর্ঘ ১৬ বছর পর নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারালো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ-জিম্বাবুয়ে বাদে অন্য টেস্ট দলের বিপক্ষে প্রায় সাড়ে তিন বছর পর সিরিজ জিতলো ক্যারিবীয়রা। ২০০৯ সালের ফেব্র“য়ারি-মার্চে ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজে তারা ১-০ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছিলো। হাতে দুই দিন নিয়ে জয়ের জন্য ৭১ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। রোববার চতুর্থ দিনের মধ্যাহ্ন- বিরতির আগেই ‘নাইটওয়াচ ম্যান’ কেমার রোচের উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। পঞ্চম উইকেটে শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে ৭০ রানের জুটি গড়া রোচের ব্যাট থেকে আসে ৪১ রান। নরসিং দিওনারায়ণকে নিয়ে বাকি ২৩ রান করতে মোটেও সমস্যা হয়নি চন্দরপলের। চন্দরপল ৪৩ ও দিওনারায়ণ ১৫ রানে অপরাজিত থেকে যান। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ২৬০ ও ১৫৪ (গাপটিল ৪২, ওয়াটলিং ১১, ওয়াগনার ৬, ম্যাককালাম ১৯, টেলর ০, উইলিয়ামসন ৮, ব্রাউনলি ৩৫, ভ্যান উইক ৫, ব্রেসওয়েল ১৪, সাউদি ৭, বোল্ট ০*; দিওনারায়ণ ৪/৩৭, নারায়ণ ৩/১৯, বেস্ট ২/৪৪, রোচ ১/৩৪) ওয়েস্ট ইন্ডিজ: ২০৯ ও ২০৬/৫ ( গেইল ৮, পাওয়েল ৬, ফুদাদিন ২৭, স্যামুয়েলস ৫২, চন্দরপল ৪৩*, রোচ ৪১, দিওনারায়ণ ১৫*; উইলিয়ামসন ১/১৮, সাউদি ১/৩০, ব্রেসওয়েল ১/৩৮, ওয়াগনার ১/৪১, বোল্ট ১/৪৬) ম্যাচ সেরা : মারলন স্যামুয়েলস সিরিজ সেরা : কেমার রোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৫৩ঘ.