ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয়ের জন্য আর ৭১ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে নিতে হবে ৬ উইকেট।
জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শিবনারায়ণ চন্দরপল ২০ ও নাইটওয়াচ ম্যান কেমার রোচ ১০ রানে ব্যাট করছেন।
লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকদের শুরুটা ভালো হয় নি। ২০ রানেই সাজঘরের পথ ধরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ও কাইরন পাওয়েল।
তৃতীয় উইকেটে আসাদ ফুদাদিনের সঙ্গে মারলন স্যামুয়েলসের ৭৪ রানের জুটি ধাক্কা সমাল দেয়। তবে দলীয় ৯৪ রানে ফুদাদিন ও ১১৩ রানে স্যামুয়েলসের বিদায়ে আশা জেগে উঠে অতিথিদের।
এর আগে ২ উইকেটে ৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে পাওয়া ৫১ রানের লিডের সৌজন্যে দ্বিতীয় দিনই ১১০ রানে এগিয়ে ছিল দলটি। তবে শনিবার প্রথম সেশনে ৫০ রান করতেই ৫ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে অতিথিরা।
অষ্টম উইকেটে ডীন ব্রাউনলির সঙ্গে ডুগ ব্রেসওয়েলের ৩৭ রানের জুটির সৌজন্যে দেড়শ পেরোয় অতিথিরা।
৩৭ রানে ৪ উইকেট নিয়ে নরসিং দিওনারায়ণ ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৬০ ও ১৫৪ (গাপটিল ৪২, ওয়াটলিং ১১, ওয়েগনার ৬, ম্যাককালাম ১৯, টেলর ০, উইলিয়ামসন ৮, ব্রাউনলি ৩৫, ভ্যান উইক ৫, ব্রেসওয়েল ১৪, সাউদি ৭, বোল্ট ০*; দিওনারায়ণ ৪/৩৭, সুনীল ৩/১৯, বেস্ট ২/৪৪, রোচ ১/৩৪)
ওয়েস্ট ইন্ডিজ: ২০৯ ও ১৩৫/৪ ( গেইল ৮, পাওয়েল ৬, ফুদাদিন ২৭, স্যামুয়েলস ৫২, চন্দরপল ২০*, রোচ ১০*; সাউদি ১/১৫, ব্রেসওয়েল ১/২৬, ওয়েগনার ১/৩২, বোল্ট ১/৩৯)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৫৮ ঘ.
bdnews24