২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেডিংলিতে সমানে-সমান লড়াই

টেস্ট-শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াইয়ের দ্বিতীয় দিনেই বৃষ্টির যন্ত্রণা। শুক্রবার হেডিংলি টেস্টে বৃষ্টির জন্য প্রায় ২০ ওভার হতে পারেনি। তবে যতক্ষণ খেলা হয়েছে ততক্ষণ লড়াই হয়েছে সমানে-সমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 07:27 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট-শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াইয়ের দ্বিতীয় দিনেই বৃষ্টির যন্ত্রণা। শুক্রবার হেডিংলি টেস্টে বৃষ্টির জন্য প্রায় ২০ ওভার হতে পারেনি। তবে যতক্ষণ খেলা হয়েছে ততক্ষণ লড়াই হয়েছে সমানে-সমান। আলভিরো পিটারসেনের ক্যারিয়ার সেরা ১৮২ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪১৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৪৮ রান। ৫ উইকেটে ২৬২ রান নিয়ে শুরু করা অতিথিদের ৫৯ রানের জুটি উপহার দেন আগের দিন শেষে দুই অপরাজিত ব্যাটসম্যান পিটারসেন ও জ্যাক রুডলফ (১৯)। এরপর জেপি ডুমিনিকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন পিটারসেন। তবে প্রথম দ্বি-শতক থেকে মাত্র ১৮ রান দূরে থাকতে স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটরক্ষক ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন পিটারসেন। তার ৩৬৫ বলের দুর্দান্ত ইনিংস ২৩টি চারে সাজানো। ডুমিনি অপরাজিত থেকে যান ৪৮ রানে। ৯৬ রান দিয়ে ৩ উইকেট নেন ব্রড। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪১৯ (পিটারসেন ১৮২, স্মিথ ৫২, আমলা ৯, ক্যালিস ১৯, ডি ভিলিয়ার্স ৪৭, স্টেইন ০, রুডলফ ১৯, ডুমিনি ৪৮*, ফিল্যান্ডার ১৩, মরকেল ১৯, তাহির ০; ব্রড ৩/৯৬, অ্যান্ডারসন ২/৬১, ফিন ২/১১৮, পিটারসেন ১/২৬, ব্রেসনান ১/৯৮,) ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৮/০ (স্ট্রাউস ১৯*, কুক ২০*) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০১১২ঘ.