২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার শীর্ষে ওঠার লড়াই

দক্ষিণ আফ্রিকার সামনে এখন দারুণ এক অর্জনের হাতছানি। হেডিংলিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জিতলেই ইংল্যান্ডকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 05:11 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার সামনে এখন দারুণ এক অর্জনের হাতছানি। হেডিংলিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জিতলেই ইংল্যান্ডকে সরিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে তারা। ওভালে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি দক্ষিণ আফ্রিকা জিতেছে এক ইনিংস ও ১২ রানের বিশাল ব্যবধানে। ঐ ম্যাচেই প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্টে ত্রি-শতক করেন হাশিম আমলা। প্রায় এক বছর ধরে টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল ইংল্যান্ড তাই ভীষণ চাপের মধ্যে এখন। তবে স্বাগতিকদের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের দৃঢ় বিশ্বাস, হেডিংলিতে তার দল ঘুরে দাঁড়াবেই। তিনি বলেন, “খেলোয়াড়দের ওপর আমরা পূর্ণ আস্থা আছে। আমি জানি তারা ঘুরে দাঁড়িয়ে ভালো খেলতে সক্ষম।” দক্ষিণ আফ্রিকার সা¤প্রতিক ইতিহাস ইংল্যান্ডকে আশাবাদী করে তুলতে পারে। ২০০৯/১০ মৌসুমে ভারত সফরে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে জিতলেও দ্বিতীয় টেস্টে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের সঙ্গেই ২০১০/১১ মৌসুমে ঘরোয়া সিরিজে একই ঘটনার জন্ম দেয় তারা। ২০১১/১২ মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষেও ঘরের মাঠে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জেতার পর দ্বিতীয় টেস্টে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। গত মৌসুমেও একই ঘটনার পুনরাবৃত্তি। অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় টেস্টে হার মানতে হয় গ্রায়েম স্মিথের দলকে। তবে হেডিংলিতে দক্ষিণ আফ্রিকার অর্জন বেশ ভালো। এর আগে লিডসের মাঠটিতে চারটি টেস্ট খেলে দুটিতে জিতেছে তারা, হেরেছে একটি, অন্য ম্যাচটি ড্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩০৮ঘ.