ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্তানসম্ভবা স্ত্রীর পাশে াকার জন্য প্রথম টেস্ট শেষেই ফিরে গিয়েছিলেন দেশে। কন্যা সন্তানের বাবা হওয়া গ্রায়েম স্মি আবার চলে গেছেন ইংল্যান্ডে। বৃহস্পতিবার থেকে হেডিংলিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাঁর কাধেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্বের গুরুভার।
স্মিথের দল এখন ইতিহাসের সন্ধিঃক্ষণে দাঁড়িয়ে। হেডিংলিতে জিতলে ইংল্যান্ডকে সরিয়ে তিন থেকে এক লাফে টেস্ট র্যাংকিংয়ের এক নম্বরে চলে যাবে তারা।
ওভালে প্রথম টেস্টে এক ইনিংস ও ১২ রানের বিশাল জয় পাওয়ায় দক্ষিণ আফ্রিকানদের আত্মবিশ্বাসও তুঙ্গে।
ঐ ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ত্রি-শতক করা হাশিম আমলার দিকেও চোখ রাখতে হবে হেডিংলিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫৩ঘ.
bdnews24