২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে রামপল নেই

পায়ের পেশির চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের পেশির চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের পেসার রবি রামপল। রামপলের বদলে সুযোগ পেতে পারেন ফিদেল এডওয়ার্ডস। বৃহস্পতিবার থেকে কিংস্টনের স্যাবাইনা পার্কে শুরু হবে শেষ টেস্ট। প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় ৯ মাস পর এটি তাদের প্রথম টেস্ট জয়। সর্বশেষ ১৯৯৬ সালে ক্যারিবীয়রা নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১৮ঘ.