২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের হয়ে খেলার আহ্বান

আইপিএলের দল নয়, ত্রিনিদাদ ও টোবাগোর (টি অ্যান্ড টি) ক্রিকেটারদের স্বদেশের হয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলার আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী অনিল রবার্টস। আইপিএলে টি অ্যান্ড টি’র তিন ক্রিকেটার কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারায়ণ ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের দল নয়, ত্রিনিদাদ ও টোবাগোর (টি অ্যান্ড টি) ক্রিকেটারদের স্বদেশের হয়ে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলার আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী অনিল রবার্টস। আইপিএলে টি অ্যান্ড টি’র তিন ক্রিকেটার কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারায়ণ । গত বছর চ্যাম্পিয়নস লিগে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন পোলার্ড। ব্রাভো খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। দুটো দল এবারও খেলবে এই টুর্নামেন্টে। এ বছর আইপিএলে প্রথম বার খেলেই সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া নারায়ণের দল কলকাতা নাইট রাইডার্সও চ্যাম্পিয়ন হিসেবে অংশ নেবে টি-টোয়েন্টির সেরা টুর্নামেন্টটিতে। অনিল রবার্টস অবশ্য জানিয়েছেন, আইপিএলের দলের বদলে টি অ্যান্ড টি’র হয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার ব্যাপারে তারা ঐ তিন জনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। চ্যাম্পিয়নস লিগের নিয়মানুযায়ী, এক জন খেলোয়াড় তার ইচ্ছা অনুযায়ী দল নির্বাচন করতে পারেন। যদিও বেশির ভাগই স্বদেশের চেয়ে আইপিএলের দলকেই বেছে নেন। এদিকে এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস লিগে নারায়ণকে চান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২৩ঘ.