ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টপ অর্ডারের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটি নিউজিল্যান্ডের। দিন শেষে দলটির স্কোর ২৩২/৪।
এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ড্যানিয়েল ফ্লিনের (৪৫) সঙ্গে গাপটিলের ৯৭ রানের উদ্বোধনী জুটি অতিথিদের ভালো সূচনা এনে দেয়। সকালে উইকেট েেক বাড়তি সুবিধা পেলেও স্বাগতিক পেসাররা তা কাজে লাগাতে র্ব্য হয়েছেন।
শুরু থেকেই বেশ টার্ন পেয়েছেন অফস্পিনার সুনীল নারায়ণ। ফ্লিনকে কাইরন পাওয়েলের ক্যাচে পরিণত করে তিনিই দলকে প্রথম সাফল্য এনে দেন।
দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন ম্যাককালামের (২৫) সঙ্গে ৩৬ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়েন গাপটিল। পেসার কেমার রোচের বলে খুব একট স্বস্তি¡তে ছিলেন না ম্যাককালাম। তার বলেই নরসিং দিওনারায়নের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ম্যাককালাম।
অধিনায়ক রস টেলরের (৪৫) সঙ্গে তৃতীয় উইকেটে গাপটিলের ৯০ রানের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। ৮৫তম ওভারের প্রথম বলে টেলরকে বোল্ড করে বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন সুনীল।
পরের ওভারে আবার আঘাত হানেন সুনীল। এবার গাপটিলকে (৯৭) ফিরিয়ে দিয়ে অতিথিদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন তিনি। তার ২৪৯ বরের ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা।
নেলি ওয়াগনার ৪ ও কেন উইলিয়ামসন ২ রানে ব্যাট করছেন।
৭৩ রানে ৩ উইকেট নিয়ে সুনীল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৩২/২ (ফ্লিন ৪৫, গাপটিল ৯৭, ম্যাককালাম ২৫, টেলর ৪৫, ওয়েগনার ৪*, উইলিয়ামসন ২*; সুনীল ৩/৭৩, রোচ ১/৪৬)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৪৯ ঘ.
bdnews24