২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভালে জিতে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা

ডেল স্টেইনের তোপে ওভালে প্রথম টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস ও ১২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে তিন ম্যাচের সিরিজে অতিথিরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 06:16 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেল স্টেইনের তোপে ওভালে প্রথম টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস ও ১২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুবাদে তিন ম্যাচের সিরিজে অতিথিরা এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সোমবার পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৪০ রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা ৫৬ রানে ৫ উইকেট নেয়া স্টেইনের। টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা এই ফাস্ট বোলারের এটি অষ্টাদশ বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার। আগামী ২ অগাস্ট থেকে হেডিংলিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ হারলেই তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কাছে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারাবে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক শিবিরে রীতিমত আতঙ্ক ছড়িয়েছেন স্টেইন। বিশেষ করে দ্বিতীয় নতুন বলে। চার ওভারের এক বিধ্বংসী স্পেলে ৮ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। ৪ উইকেটে ১০২ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা মধ্যাহ্ন-বিরতির সময় শুধু রবি বোপারাকে (২২) হারিয়ে ড্রয়ের স্বপ্ন দেখছিলো। তবে ষষ্ঠ উইকেটে ইয়ান বেল (৫৫) আর ম্যাট প্রায়রের (৪০) ৮৬ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর ২০ ওভারের মধ্যেই সেই স্বপ্নের সলিল-সমাধি! প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে টেস্টে ত্রি-শতক করা হাশিম আমলার হাতে উঠেছে ম্যাচ-সেরার পুরস্কার। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড: ৩৮৫ ও ২৪০ (স্ট্রাউস ২৭, কুক ০, ট্রট ১০, পিটারসেন ১৬, বেল ৫৫, বোপারা ২২, প্রায়র ৪০, ব্রেসনান ২০*, ব্রড ০, সোয়ান ৭, অ্যান্ডারসন ৪; স্টেইন ৫/৫৬, তাহির ৩/৬৩, ফিল্যান্ডার ১/২৯, মরকেল ১/৪১) দক্ষিণ আফ্রিকা: ৬৩৭/২ ডিক্লে. (আমলা ৩১১*, ক্যালিস ১৮২*, স্মিথ ১৩১; অ্যান্ডারসন ১/১১৬) ম্যাচ-সেরা: হাশিম আমলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৪১ঘ