২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিগ ব্যাশে একই দলে গেইল-আফ্রিদি

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আগামী মৌসুমে সিডনি থান্ডারের হয়ে খেলবেন ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আগামী মৌসুমে সিডনি থান্ডারের হয়ে খেলবেন ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি। বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে গত মৌসুম দারুণ কেটেছিলো গেইলের। ৪২ গড়ে ২৫২ রান করেছিলেন এই সময়ের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান। যার মধ্যে ছিলো অ্যাডিলেডের বিপক্ষে ৫৪ বলে ১১টি ছক্কাসহ ঝড়ো শতকও। গত মৌসুমে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ২২টি ছক্কা হাঁকানো গেইল বলেন, “গত বছরের মধুর অভিজ্ঞতার কারণে আমি সব সময়ই এখানে খেলতে চাই।” গতবার মেলবোর্ন রেনিগেইডসের হয়ে খেলা আফ্রিদিরও বিগ ব্যাশে প্রথম মৌসুমটা খারাপ কাটেনি। বোলিংয়ে তিনি ছিলেন সেরা ১০ বোলারের মধ্যে, ব্যাটিংয়ে গড় ছিলো ২৩। আট দলের বিগ ব্যাশ লিগ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০০ঘ.