২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে নেই রুবেল

পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর থাকা পেসার রুবেল হোসেনকে বাইরে রেখে টি- টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর থাকা পেসার রুবেল হোসেনকে বাইরে রেখে টি- টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফীসেরও জায়গা হয়নি। প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের বিপক্ষে দারুণ শতক হাঁকানো রকিবুল হাসানকে রাখা হয়েছে প্রাথমিক দলে। আছেন মুমিনুল হক, সোহাগ গাজী, কাজী কামরুল ইসলাম, আল-আমিনের মতো প্রতিশ্র“তিশীল ক্রিকেটাররাও। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ডান কাঁধের চোটে পড়েছিলেন রুবেল। সুস্থ হয়ে ফেরার পর ফেব্র“য়ারিতে সিলেট রয়্যালসের হয়ে বিপিএলে খেলার সময় ঐ ডান কাঁধেই ব্যথা পান তিনি। মে মাসে দক্ষিণ আফ্রিকায় অস্ত্রোপচারের পর থেকে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। প্রাথমিক দলে না থাকলেও ভারত সফরে ‘এ’ দলের অধিনায়কত্ব পেয়েছেন নাফীস। প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, আনামুল হক, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, অলক কাপালী, শুভাগত হোম চৌধুরী, মুমিনুল হক, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্ল¬াহ রিয়াদ, নাঈম ইসলাম, নাসির হোসেন, সাব্বির রহমান, আব্দুর রাজ্জাক, এনামুল হক, ইলিয়াস সানি, সোহাগ গাজী, মাশরাফি বিন মুতর্জা, ফরহাদ রেজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, জিয়াউর রহমান, আবুল হাসান, শাহাদাত হোসেন, কাজী কামরুল ইসলাম, আল-আমিন ও আলাউদ্দিন বাবু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৩৯ঘ.