ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
স্বাগতিকদের দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান চামারা কাপুগেদারা ও বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। এছাড়া ডাক পেয়েছেন ইসুরু উদানা। ৬টি টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি এই বাঁহাতি পেসারের।
এই তিন জনকে জায়গা দিতে বাদ পড়েছেন দিলহারা ফার্নান্দো, নুয়ান প্রদীপ ও সজীবা বীরাকুন।
শ্রীলঙ্কা দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস (সহ-অধিনায়ক), তিলকরতেœ দিলশান, কুমার সাঙ্গাকারা, উপুল ারাঙ্গা, দীনেশ চান্দিমাল, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, লাহিরু থিরিমান্নে, লাসি মালিঙ্গা, চামারা কাপুগেদারা, রঙ্গনা হেরাথ, সচিত্রা সেনানায়েকে, জীবন মেন্ডিস ও ইসুরু উদানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৫ঘ.
bdnews24