ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির।
ইংল্যান্ডের চারটি কাউন্টি দলের পক্ষে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ তাহির এই সিরিজে হয়ে উঠতে পারেন দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস।
পাকিস্তানের লাহোরে জন্ম নেয়া ৩৩ বছর বয়সী তাহির বলেন, “সুযোগ এলে কাজে লাগানোর ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।”
“এর আগে ওভালে আমি একটি ম্যাচ খেলেছি। এখানে বল ভালোই টার্ন করে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। ওভালে খেলার জন্য আমি উন্মুখ,” যোগ করেন ৭ টেস্টে ৩৭.০৫ গড়ে ১৮ উইকেট নেয়া তাহির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৫ঘ.
bdnews24