২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকার অবনমন

শনিবার প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে এক ধাপ অবনমন হয়েছে দক্ষিণ আফ্রিকার। তাদের তিন নম্বরে নামিয়ে দিয়ে দুইয়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 05:37 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে এক ধাপ অবনমন হয়েছে দক্ষিণ আফ্রিকার। তাদের তিন নম্বরে নামিয়ে দিয়ে দুইয়ে উঠে এসেছে অস্ট্রেলিয়া। র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। অ্যান্ড্রু স্ট্রাউসের দলের রেটিং ১২২। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার যথাক্রমে ১১৬ ও ১১৩। এরপরে আছে পাকিস্তান (১০৯), ভারত (১০৪), শ্রীলঙ্কা (৯৮), নিউজিল্যান্ড (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৮৪) ও বাংলাদেশ (০)। দক্ষিণ আফ্রিকার সামনে অবশ্য শীর্ষে ওঠার সুযোগ আছে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন টেস্টের সিরিজ ১-০ বা ২-১ ব্যবধানে জিতলেই সবার ওপরে চলে যাবে গ্রায়েম স্মিথের দল। বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হবে প্রথম টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩৬ঘ.