২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্লেকেলেতে বৃষ্টির তাণ্ডব

পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাল্লেকেলেতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা ভেসে গেছে বৃষ্টিতে। সোমবার কয়েকবার মাঠ পর্যাবেক্ষণের পর মাঠের প্রধান কিউরেটরের সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সময় দুপুর ৩টা ১০ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার সাইমন টোফেল ও স্টিভ ডেভিস। মঙ্গলবার তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শুরু হবে। ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২২৬ (হাফিজ ২২, তৌফিক ২৯, আজহার ০, ইউনুস ০, মিসবাহ ৪০, শফিক ৭৫, আদনান ২৪, সামি ৯, গুল ৭, আজমল ৬, জুনায়েদ ৩*; পেরেরা ৪/৬৩, হেরাথ ৩/৪৮, কুলাসেকারা ২/৪৪, ম্যাথিউস ১/২০) শ্রীলঙ্কা: ৪৪/৩ (পারানাভিতানা ১৩*, চান্দিমাল ৮, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ১১; জুনায়েদ ২/১৫, সামি ২/১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০৯ ঘ.