২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএলে রোমাঞ্চিত মুশফিক, সানি

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি। দুজনেই বলেছেন, খেলার সুযোগ পেলে সেই অভিজ্ঞতা কাজে লাগবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি। দুজনেই বলেছেন, খেলার সুযোগ পেলে সেই অভিজ্ঞতা কাজে লাগবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক প্রশ্নের জবাবে মুশফিক বলেন, “এসএলপিএলে খেলার সুযোগ পেয়ে ভালো লাগছে। ক্লাব পর্যায়ে দেশের বাইরে এবারই প্রথম খেলতে যাচ্ছি। আমি খুব রোমাঞ্চিত।” “এসএলপিএলের অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে,” যোগ করেন তিনি। আইপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নৈপুণ্য ও এশিয়া কাপে বাংলাদেশের ভালো খেলার কারণেই এসএলপিএলের প্রথম আসরে বাংলাদেশের ৫ ক্রিকেটার সুযোগ পেয়েছেন বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, “আইপিএলে সাকিব ভালো খেলেছেন। এশিয়া কাপেও আমারা ভালো খেলেছি। এসএলপিএলে আমাদের আরো কয়েকজন ডাক পেতে পারতেন। আশা করি পরেরবার আমাদের আরো বেশি খেলোয়াড় সুযোগ পাবেন।” নাগেনাহিরা দলে মুশফিকের সতীর্থ সানি বলেন, “এসএলপিএলে খেলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। নিজের সেরা খেলাটা খেলার চেষ্টা থাকবে।” মুশফিক ও অলরাউন্ডার নাসির হোসেনের সঙ্গে একই দলে থাকায় আরো রোমাঞ্চিত সানি। ১০ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত চলবে এসএলপিএল। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪৭ ঘ.