২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরম আর নিরাপত্তা নিয়ে শঙ্কায় এসিএ

সন্ধ্যা ৬টায় ওয়ানডে ম্যাচ শুরুর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ)। এছাড়া দিনের বেলায় সংযুক্ত আরব আমিরাতের গরম নিয়েও শঙ্কিত সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্ধ্যা ৬টায় ওয়ানডে ম্যাচ শুরুর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এসিএ)। এছাড়া দিনের বেলায় সংযুক্ত আরব আমিরাতের গরম নিয়েও শঙ্কিত সংগঠনটি। সংযুক্ত আরব আমিরাতের প্রচণ্ড গরমের কথা চিন্তুা করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ওয়ানডে তিনটি শুরুর সিদ্ধান্ত নেয় পিসিবি। শারজাহ ও আবুধাবীতে অনুষ্ঠেয় খেলা তিনটি শেষ হওয়ার কথা স্থানীয় সময় রাত পৌনে দুইটায়। এতো রাত পর্যন্ত খেলা হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এসিএর প্রধান নির্বাহী পল মার্শ। সময়সূচী ঘোষণা হওয়ার পর অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের প্রতিক্রিয়ার জন্য তারা অপেক্ষা করছেন বলে জানান মার্শ। আইসিসি সিরিজে ৬টি টি-টোয়েন্টি খেলার অনুমতি দিলেও স¤প্রচার চুক্তির কারণে তিনটি ওয়ানডে রাখতে বাধ্য হয়েছে পাকিস্তান। মার্শ বলেন, “এই ইস্যুতে আমরা অনেকবার কথা বলেছি এবং এ ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গী সম্পর্কে তারা জানেন।” “তাপমাত্রা ও খেলার সময়সূচী আমাদের জন্য সুখকর নয়। এখানে নানা ইস্যু রয়েছে। খেলোয়াড়দের খেলতে হবে রাতে, তারা কতটা সতর্ক থাকতে পারবেন,” যোগ করেন তিনি। সূচী অনুযায়ী শারজায় ২৮ অগাস্ট প্রথম ওয়ানডে ও ৩ সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে এবং ৩১ অগাস্ট আবুধাবীতে দ্বিতীয় ওয়ানডে হবে। ৩টি টি-টোয়েন্টিই শারজায় অনুষ্ঠিত হবে ৫, ৭ ও ১০ সেপ্টেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৫৫ ঘ.