ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টি বিঘিœত প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার কিংস্টনে দ্বিতীয় ম্যাচে খেলবে দল দুটি।
জ্যামাইকার স্যাবিইনা পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯০ রান নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৮ ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা শুরু হলে স্বাগতিকদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১৩৬ রান। ২৪ ওভার ২ বলে ১ উইকেটে সেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানেই লেন্ডল সিমন্সের (০) বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথের ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের সহজ জয় এনে দেয়।
গেইল অপরাজিত থাকেন ৬৩ রানে। তার ৫৭ বলের ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা। ৫২ বল হাতে রেখে পাওয়া জয়ে স্মিথেরও বড় অবদান। ৭৭ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৫ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে ম্যাচ সেরা আন্দ্রে রাসেলের তোপের মুখে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে নিউজিল্যান্ড। ষষ্ঠ উইকেটে জ্যাকব ওরামের (৩২) সঙ্গে ৪৬ ও সপ্তম উইকেটে অ্যান্ড্রু ইলিসের (১৪) সঙ্গে ৪৪ রানের ছোট দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন বিজে ওয়াটলিং।
দলীয় ১৭৩ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৬০ রান করেন ওয়াটলিং। তার ৯৮ বলের ইনিংসে ৫টি চার।
৪৫ রানে ৪ উইকেট নিয়ে রাসেলই ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১২৮ ঘ.
bdnews24