২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত

বৃষ্টির তাণ্ডবে পরিত্যক্ত হয়ে গেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির তাণ্ডবে পরিত্যক্ত হয়ে গেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডে। বার্মিংহামের এজবাস্টনে ৫ ঘন্টা অপেক্ষার পর স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার আলীম দার ও রব বেইলি। ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার সুযোগ হারালো ইংল্যান্ড। ৫-০ ব্যবধানে জিতলে ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষে উঠতো দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৯ ঘ.