২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ ড্র, আবারো দুর্ভাগ্যের শিকার সাঙ্গাকারা

গলের পর এবার কলম্বো টেস্টেও অল্পের জন্য দ্বি-শতক না পাওয়ার হতাশায় পুড়তে হলো কুমার সাঙ্গাকারাকে। তবে তার ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘিœত দ্বিতীয় টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধান ধরে রেখেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 01:57 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গলের পর এবার কলম্বো টেস্টেও অল্পের জন্য দ্বি-শতক না পাওয়ার হতাশায় পুড়তে হলো কুমার সাঙ্গাকারাকে। তবে তার ব্যাটিং দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি বিঘিœত দ্বিতীয় টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধান ধরে রেখেছে স্বাগতিকরা। ৮ জুলাই পাল্লেকেলেতে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে বুধবার পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ফলোঅন এড়াতে আরো ৭৪ রান প্রয়োজন ছিলো তাদের। আগের দিন ১৪৪ রানে অপরাজিত থাকা সাঙ্গাকারার সঙ্গে মাঠে নামেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ষষ্ঠ উইকেটে এই জুটি দলের সঙ্গে ৯২ রান যোগ করে ফলোঅন এড়ান। ৪৭ রান করা ম্যাথুসকে উইকেটরক্ষক আদনান আকমলের ক্যাচে পরিণত করেন জুনায়েদ খান। শ্রীলঙ্কার সংগ্রহ তখন ৩৭০/৬। দলের সঙ্গে আর ৮ রান যোগ হতে বিদায় নেন সাঙ্গাকারাও। আব্দুর রেহমানকে উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে তৌফিক উমরের হাতে ধরা পড়েন তিনি। টানা দ্বিতীয় টেস্টে অল্পের জন্য নিজের নবম দ্বি-শতক না পাওয়ার হতাশা ঝেঁকে ধরে শ্রীলঙ্কার অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। এবার তাকে ফিরতে হয় ১৯২ রানে। ১৫টি চার ও ১টি ছক্কায় সাজানো ইনিংসটি খেলার পথে ৩৫১ বল মোকাবেলা করেন তিনি। এরপর স্বাগতিকদের ইনিংসে ধ্বস নামে। ১৩ রানে বাকি ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। ৭৩ রানে ৫ উইকেট শিকার করা জুনায়েদ খান পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ৭৮ রান ৪ উইকেট নেন আব্দুর রেহমান। সিংহলজির ব্যাটিং-স্বর্গ উইকেটে প্রথম চার দিনে যেখানে উইকেট পড়েছে মাত্র ১১টি সেখানে শেষ দিনে মধ্যাহ্ন বিরতির পর মাত্র আধা ঘন্টায় ৫ উইকেট পড়ে যাওয়ার নি®প্রাণ ম্যাচে কিছুটা প্রাণ ফিরে আসে। ওভার প্রতি ছয়ের কাছাকাছি রান তুলে ২ উইকেটে ১০০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৬১ রান। দিনের খেলা ২২ ওভার বাকি। কোনো ঝুঁকি না নিয়ে ধীরে সুস্থে ওই সময় পার করে স্বাগতিকরা। দিন শেষে ২ উইকেটে ৮৬ রান তুলতে সক্ষম হয় তারা। পাকিস্তান: ৫৫১/৬ ডিক্লে, ১০০/২ ডিক্লে (হাফিজ ২১, তৌফিক ৪২*, রেহমান ৩৬, আকমল ০*; রানদিভ ২/২৮) শ্রীলঙ্কা: ৩৯১, ৮৬/২ (পারানাভিতানা ৩২, দিলশান ২৮, সাঙ্গাকারা ২৪*, জয়াবর্ধনে ১*; রেহমান ১/১৯, আজমল ১/৩৪) ফলাফল: ম্যাচ ড্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৪৮ ঘ.