২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আর আফ্রিদিকে পাচ্ছে না হ্যাম্পশায়ার

ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এ বছর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা হচ্ছে না শহীদ আফ্রিদির। হ্যাম্পশায়ারের হয়ে এবারও ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলার কথা ছিলো পাকিস্তানের তারকা অলরাউন্ডারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 04:51 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এ বছর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলা হচ্ছে না শহীদ আফ্রিদির। হ্যাম্পশায়ারের হয়ে এবারও ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলার কথা ছিলো পাকিস্তানের তারকা অলরাউন্ডারের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সরাসরি ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন আফ্রিদি। কিন্তু ভিসার ফর্ম পূরণ সংক্রান্ত সমস্যার কারণে তাকে দেশে ফিরতে হচ্ছে। আর এ কারণেই তিনি ইংল্যান্ডে যেতে পারছেন না। হ্যাম্পশায়ার দলের ব্যবস্থাপক জাইলস হোয়াইট জানিয়েছেন, “যদিও এবার (শহীদ) আফ্রিদি আসছেন না, তবে আগামীতে তার জন্য আমাদের দরজা খোলা থাকবে।” “গত বছর তিনি আমাদের দলে বিরাট অবদান রেখেছিলেন। আর তাই এবার তার অভাব আমরা অনুভব করবোই,” যোগ করেন তিনি। গত বছর হ্যাম্পশায়ারের হয়ে ১০ ম্যাচে ১১.১৭ গড়ে ১৭টি উইকেট নিয়েছিলেন আফ্রিদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২৪৯ঘ.