২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএলপিএলে ভারতীয়দের দাপট

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়নি বিসিসিআই। তবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতীয়দের দাপট খর্ব করতে পারেনি শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি দেয়নি বিসিসিআই। তবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতীয়দের দাপট খর্ব করতে পারেনি শ্রীলঙ্কা। আগামী ১০ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া এসএলপিএলের ৭টি ফ্র্যাঞ্চাইজির সবগুলোই কিনে নিয়েছে ভারতের বহুজাতিক কোম্পানিগুলো। তবে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজি ৫০ লাখ ডলারের বেশি দর পেয়েছে। যদিও ২০০৮ সালে আইপিএলের নিলামে সবচেয়ে কম দর পাওয়া রাজস্থান রয়্যালস পেয়েছিল এর চেয়ে তেরো গুণেরও বেশি, ৬ কোটি ৭০ লাখ ডলার! ওয়াইয়াম্বা উলভসের মালিকানা সর্বোচ্চ ৫০ লাখ ২০ হাজার ডলারে কিনেছে ওয়াধান গ্র“প। এই দলের আইকন খেলোয়াড় শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ৪৯ লাখ ৮০ হাজার ডলারে ওয়ান স্পোর্টস কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কুমার সাঙ্গাকারার দল কানদুরাতা কাইটস ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে। ৪৬ লাখ ডলারে লাসিথ মালিঙ্গার দল রুহুনা রাইনোসের মালিকানা কিনেছে পার্ল ওভারসিজ। এখনো কোনো আইকন খেলোয়াড় না পাওয়া উভা ইউনিকর্নসের মালিকানা একই দরে পেয়েছে সাকসেস স্পোর্টস। আগামী ৫ ও ৬ জুলাই ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে। ৬ জন বিদেশি খেলোয়াড় সহ প্রতিটি দল মোট ১৮ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এসএলপিএলের ফাইনাল হবে ৩১ অগাস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০৬ঘ.