২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে সবাই ‘না’ বলায় হতাশ জাকা আশরাফ

নিরাপত্তাহীনতার কারণে কোনো দেশই আর পাকিস্তান সফরে যেতে আগ্রহী নয়। তাই ভীষণ হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 04:34 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তাহীনতার কারণে কোনো দেশই আর পাকিস্তান সফরে যেতে আগ্রহী নয়। তাই ভীষণ হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকাকে তিনি বলেন, “পাকিস্তান সফরের ব্যাপারে কেউই আর আগ্রহী নয়। সব দেশের ক্রিকেট বোর্ডেরই আঙ্গুুল পাকিস্তানের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার দিকে।” কুয়ালালামপুরে আইসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নেয়া পিসিবি সভাপতির দুটো লক্ষ্য ছিল-টেস্ট খেলুড়ে দেশগুলোকে পাকিস্তান সফরে যেতে রাজি করানো এবং আবার দ্বি-পাক্ষিক সিরিজ শুরু করার ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা করা। কিন্তু জাকা আশরাফের আশা পূরণ হয়নি। বিশেষ করে কোনো দেশই পাকিস্তান সফর নিয়ে আগ্রহ না দেখানোয় তিনি মর্মাহত। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো আন্তর্জাতিক দল পাকিস্তানে ক্রিকেট-সফরে যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩২ঘ.