২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি

আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় চতুর্থ চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি হবে। প্রতিযোগিতার চার ভেন্যু কেপটাউন, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন ও ডারবান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় চতুর্থ চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি হবে। প্রতিযোগিতার চার ভেন্যু কেপটাউন, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন ও ডারবান। এর আগে আরো এক বার চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির আয়োজন করেছিলো দক্ষিণ আফ্রিকা। অন্য দু বার হয়েছিলো ভারতে। এবারের আসরের ভেন্যু ও ফরম্যাট ঠিক করতে গত মাসে সভায় বসেছিলো চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির গভর্নিং কাউন্সিল। ঐ সভায় পাকিস্তানের চ্যাম্পিয়ন শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে অংশ নেয়ার অনুমোদন দেয়া হয়। এবারের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া অন্য দলগুলো হলো ভারতের কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি¬ ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স, নিউজিল্যান্ডের অকল্যান্ড এসেস, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো, অস্ট্রেলিয়ার সিডনি সিক্সার্স ও পার্থ স্করচার্স এবং দক্ষিণ আফ্রিকার টাইটানস ও লায়ন্স। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার প্রতিনিধি ঠিক হবে চলমান ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি এবং আগামী মাসে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ শেষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩২৮ঘ.