ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্র“প পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।
এই জয়ের ফলে ‘বি’ গ্র“প রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। গ্র“পের অন্য খেলায় কাতার অনূর্ধ্ব-১৯ দলকে ৮৮ রানে হারিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পা রেখেছে শ্রীলঙ্কা।
কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪০ রান করে বাংলাদেশ। এর পর বৃষ্টি শুরু হলে খেলার দৈর্ঘ্য ৮ ওভার কমে আসে। ৪২ ওভারে আফগানিস্তানের নতুন লক্ষ্য দাঁড়ায় ২২০ রান। ৪০ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ৭ ব্যাটসম্যানের পাঁচ জনই দুই অঙ্কের কোঠায় পৌঁছান। কিন্তু তাদের কেউই অর্ধশতক পর্যন্ত যেতে পারেন নি। সর্বোচ্চ ৪৩ রান আসে সালমান হোসেনের ব্যাট থেকে।
এছাড়া সৌম্য সরকার ৪২, নুরুল হাসান ৪০, মোসাদ্দেক হোসেন ৩০ রান করেন।
অধিনায়ক জাভেদ আহমেদি ও আফতাব আলম আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন।
জবাবে জাভেদের ৭১, সাবির নুরির ৫৭ ও আফসার খানের ৪৬ রানের সুবাদে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ১৮ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জর্দান।
৩০ রানে ২ উইকেট নিয়ে মোসাদ্দেক বাংলাদেশের সেরা বোলার। ৭ ওভার ৩ বলে ৭৮ রানে এক উইকেট নেয়া লেগ স্পিনার নুর হোসেন দলের সবচেয়ে খরুচে বোলার। তার করা ৩৮তম ওভারে ১৫ রান নিয়ে চালকের আসনে বসে আফগানিস্তান।
৭ ওভারে ১ মেডনসহ ২১ রান দেয়া নাঈম ইসলাম জুনিয়র ও ৫ ওভারে ২ মেডেনসহ ১৯ রান দেয়া আল-আমিনকে পরে আর ফিরিয়ে আনেননি অধিনায়ক আসিফ আহমেদ।
কাতারের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করা বাংলাদেশকে পরের খেলায় ৪৩ রানে হারিয়ে মাটিতে নামিয়ে আনে শ্রীলঙ্কা।
‘এ’ গ্র“পের খেলায় স্বাগতিক মালয়শিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ২৪৯ রানে হারিয়ে সেরা দল হিসেবে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। গ্র“পের অন্য খেলায় নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৮১ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠেছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৬১৮ ঘ.
bdnews24