২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার সামনে জয়ের হাতছানি

তৃতীয় দিন শেষেই শ্রীলঙ্কার সামনে গল টেস্ট জয়ের হাতছানি। ৫১০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। প্রথম টেস্ট জিততে আরো ৪৭৪ রান চাই অতিথিদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় দিন শেষেই শ্রীলঙ্কার সামনে গল টেস্ট জয়ের হাতছানি। ৫১০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। প্রথম টেস্ট জিততে আরো ৪৭৪ রান চাই অতিথিদের। রোববার ৫ উইকেটে ৪৮ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১০০ রানেই। আম্পায়ারের বিতর্কিত এলবিডব্লিউর শিকার হওয়া ইউনুস খানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯ রান। দ্বিতীয়-সর্বোচ্চ ২৫ রান অভিষিক্ত মোহাম্মদ আইয়ুবের। ১৩ রানে ৪ উইকেট নিয়ে অফস্পিনার সুরাজ রানদিভ শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার। প্রথম ইনিংসে ৩৭২ রানের অগ্রগামিতা, দুই সেশনেরও কম সময় বল করায় বোলাররা তেমন ক্লান্ত নন, ওদিকে আগামী কয়েক দিন গলে বৃষ্টি হওয়ার আশঙ্কা। তবু প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। স্বাগতিকরা অবশ্য বেশিক্ষণ ব্যাট করেনি। তিলকরতেœ দিলশানের ৫৮ বলে ৯টি চারে সাজানো আক্রমণাত্মক ৫৬ রানের সুবাদে ৬ উইকেটে ১৩৭ রান করে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানে তিন উইকেট হারিয়ে আবার বিপদে পড়ে যায় পাকিস্তান। দিন শেষে ইউনুস খান ০ ও ‘নৈশ প্রহরী’ সাঈদ আজমল ১১ রানে অপরাজিত। সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা: ৪৭২ ও ১৩৭/৫ ডিক্লে. (পারানাভিতানা ২৫, দিলশান ৫৬, সাঙ্গাকারা ১, জয়াবর্ধনে ১৪, সামারাবীরা ১৫, ম্যাথুস ৭*, প্রসন্ন ৯*; জুনায়েদ ৩/৪৪, আজমল ২/৪৭) পাকিস্তান: ১০০ ও ৩৬/৩ (হাফিজ ৪, তৌফিক ১০, আজহার ৭, ইউনুস ০*, আজমল ১১*; কুলাসেকারা ২/১৩, হেরাথ ১/১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫০ঘ.