২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে চ্যাম্পিয়ন

ফাইনালটা যে এমন একপেশে হবে, কে ভেবেছিলো? তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীর নাম দক্ষিণ আফ্রিকা নয়, জিম্বাবুয়ে! অতি সহজে ৯ উইকেটে জিতে ট্রফি ঘরেই রেখে দিয়েছে ব্রেন্ডন টেলরের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাইনালটা যে এমন একপেশে হবে, কে ভেবেছিলো? তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীর নাম দক্ষিণ আফ্রিকা নয়, জিম্বাবুয়ে! অতি সহজে ৯ উইকেটে জিতে ট্রফি ঘরেই রেখে দিয়েছে ব্রেন্ডন টেলরের দল। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভুসিমুজি সিবান্দার উইকেট হারিয়ে ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে সিবান্দা (২৩) ও হ্যামিল্টন মাসাকাদজা মাত্র ৩ ওভার ৩ বলে ৩২ রানের জুটি উপহার দেন দলকে। এরপর অধিনায়ক টেলরের সঙ্গে মাসাকাদজার ১১৮ রানের অবিচ্ছিন্ন জুটি সহজ জয় এনে দেয় জিম্বাবুয়েকে। ৪১ বলে ৫৯ রানে অপরাজিত টেলরের অধিনায়কোচিত ইনিংসে ৬টি চার ও একটি ছক্কা। অন্যদিকে প্রতিযোগিতায় চতুর্থ অর্ধশতক করা মাদাকাদজা ৫০ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থেকে যান। এর আগে ব্যাট করতে নেমে কলিন ইনগ্রামের (১৯) সঙ্গে ফাফ দু পে¬সি ৩৯ রানের জুটি গড়লেও ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর পে¬সির (৬৬) সঙ্গে ৬০ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে দেড় শ’র কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব অ্যালবি মরকেলের (৩৪*)। তবে শেষ পর্যন্ত তাতে কোনো লাভ হয়নি। জিম্বাবুয়ের পক্ষে ২২ রানে ২ উইকেট নেন কাইল জার্ভিস । সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৪৬/৬ (লেভি ০, আমলা ৩, ইনগ্রাম ১৯, পে¬সি ৬৬, ওনটং ৫, ভিলাস ২, মরকেল ৩৪*, পারনেল ১২*; জার্ভিস ২/২২, ওয়ালার ১/১১, ক্রেমার ১/১৭, পোফু ১/১৯, উৎসেয়া ১/২৯) জিম্বাবুয়ে: ১৭.১ ওভারে ১৫০/১ (মাসাকাদজা ৫৮*, সিবান্দা ২৩, টেলর ৫৯*; মরিস ১/২৪ ) ম্যাচ সেরা : ব্রেন্ডন টেলর টুর্নামেন্ট সেরা : হ্যামিল্টন মাসাকাদজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৬ঘ.