ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির তাণ্ডবে বেলফাস্টে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার একমাত্র ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
আগের দিনের টানা বৃষ্টির কারণে ম্যাচ নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। আউট ফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে পরে খেলা শুরু হয়।
১০ ওভার ৪ বল খেলা হওয়া পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে প্রায় চার ঘন্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।
স্টরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ৩৬ রান করে আয়ারল্যান্ড। ১০ রানে ২ উইকেট নেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি।
শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। তার আগে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫৫ ঘ.
bdnews24