২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিদায়, হেরেও ফাইনালে জিম্বাবুয়ে

লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে জিম্বাবুয়ে। রান রেটে পিছিয়ে থাকায় বাদ পড়ে গেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে জিম্বাবুয়ে। রান রেটে পিছিয়ে থাকায় বাদ পড়ে গেছে বাংলাদেশ। অবশ্য ১৫ ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতলে বাংলাদেশ নয় স্বাগতিকদেরই বিদায় নিতে হতো। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৭ ওভার ৪ বলে। গ্র“প পর্বের খেলা শেষে তিন দলেরই পয়েন্ট আট করে হওয়ায় শ্রেয়তর রাট রেটের কারণে রোববারের ফাইনালে খেলবে আফ্রিকার দল দুটি। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে রিচার্ড লেভির অর্ধশতকের সুবাদে ১৪ বল হাতে রেখেই জিতে যায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই অধিনায়ক হাশিম আমলা বিদায় নিলে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে ৫ ওভারে ফাফ দ্যু প্লেসিসের (১৪) সঙ্গে লেভির ৫৫ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দেয়। প্লেসিসের বিদায়ের জাস্টিন অনটং নামার পর দক্ষিণ আফ্রিকার রান তোলার গতিতে বেশ ভাটা পড়ে। অর্ধশতকে পৌঁছানোর পর লেভির বিদায়ে বাংলাদেশের শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে যায়। এরপর অনটং (৩২ বলে ২৪) ও ফারহান বেহারডিনের (২৭ বলে অপরাজিত ১৯) রানের শ্লথ দুই ইনিংস দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিলেও বাংলাদেশকে বিদায় করে দেয়। এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার ৩৬ রানের পরও ৬০ রানে ৫ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে যায় স্বাগতিকরা। ষষ্ঠ উইকেটে স্টুয়ার্ট মাতসিনেরির (২২) সঙ্গে ৩২ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ক্রেম ক্রেমার। শেষ পর্যন্ত ৩৬ রানে অপরাজিত থাকেন ক্রেমার। ১৬ রানে উইকেট নিয়ে ওয়েইন পারনেল দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০১৩ ঘ