২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ওভারে জিম্বাবুয়ে ৯০/৫

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ৯০ রান করেছে জিম্বাবুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ৯০ রান করেছে জিম্বাবুয়ে। আউট হয়ে গেছেন ভুসি সিবান্দা (৯), অধিনায়ক ব্রেন্ডন টেইলর (১), হ্যামিল্টন মাসাকাদজা (৩৬), ম্যালকলম ওয়ালের (০) ও এল্টন চিগুম্বুরা (৫)। স্টুয়ার্ট মাতসিকেনিরি ২২ রানে ব্যাট করছেন। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে বাংলাদেশের ফাইনালে খেলা। ৩ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিম্বাবুয়ে (+০.২৭৯)। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশের (-০.২৮০) অবস্থান এখন দ্বিতীয়। আর ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা (+০.০৯৪) রয়েছে সবার নিচে। জিম্বাবুয়ের কাছে আবারো হারলে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে ফাইনালে খেলবে মুশফিকুর রহিমের দল। অন্যদিকে জিতলেই ফাইনালে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। ছোট ব্যবধানে হারলেও ফাইনালে তাদের সঙ্গী হবে স্বাগতিকরা। আর জিম্বাবুয়ে বড় ব্যবধানে হারলে হাশিম আমলার দল ফাইনালে খেলবে বাংলাদেশের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৯ ঘ.