২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেট্টরির টি-টোয়েন্টিতে ফেরার ঘোষণা

অবসর ভেঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। এক বছর আগে টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবসর ভেঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। এক বছর আগে টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এই ঘোষণার অর্থ আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ বছর বয়সী ভেট্টরির খেলার জোরালো সম্ভাবনা। ২০১০ সালের মে’তে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এ প্রসঙ্গে বুধবার এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, “২০০৯ সালে ড্যানই (ভেট্টরি) ছিলেন টি-টোয়েন্টির সেরা বোলার। তাকে এ ধরনের ক্রিকেটের সেরা উদাহরণ মনে করা হতো।” “শ্রীলঙ্কার পরিবেশ-পরিস্থিতিতে তার বোলিং খুবই মানানসই। বোলার হিসেবে তার দক্ষতা নিউজিল্যান্ডের মনোবল অনেকখানি বাড়িয়ে দেবে,” যোগ করেন তিনি। ২৮টি টি-টোয়েন্টি খেলে ১৬.৫৭ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন ভেট্টরি। তার ‘ইকোনমি রেট’ অর্থাৎ ওভার প্রতি রান দেয়ার হার মাত্র ৫.৩৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫১ঘ.