২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচের জন্য নিষিদ্ধ মিসবাহ

সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। যার অর্থ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক। যার অর্থ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না তিনি। সোমবার নির্ধারিত লক্ষ্যের চেয়ে ৩ ওভার কম বল করেছিলো পাকিস্তান। ম্যাচটা ২ উইকেটে হেরে যাওয়ার পাশাপাশি সিরিজও ১-৩ ব্যবধানে হেরে যায় তারা। ম্যাচ শেষে আম্পায়াররা মিসবাহর বিরুদ্ধে ধীরগতির ওভার রেটের অভিযোগ করেন এবং পাকিস্তানের অধিনায়ক দোষী সাব্যস্ত হন। এর আগে গত ১১ মার্চ বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তান দলকে একই কারণে জরিমানা করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২২৬ঘ.