২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যারেন ব্রাভোকেও হারালো ওয়েস্ট ইন্ডিজ

কুঁচকির চোটের কারণে দেশে ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে চলার সময় চোট পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 04:41 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুঁচকির চোটের কারণে দেশে ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে চলার সময় চোট পান তিনি। এর আগে টেস্ট সিরিজ চলার সময় চোট পেয়ে দেশে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েলও। প্রায় সোয়া বছর পর দলে ফেরা ক্রিস গেইল ও অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোট নিয়েও উদ্বিগ্ন তিন ম্যাচের সিরিজে ০-১এ পিছিয়ে থাকা ক্যারিবীয়রা। গত বুধবার লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় বাঁ পায়ের হাড়ে ব্যথা পান গেইল। আর শনিবার ১১৪ রানে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে দুই রান নিতে গিয়ে বাঁ কাঁধে চোট পান রাসেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৯ঘ.