ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিপিএলে সিলেট রয়্যালসের হয়ে খেলে যাওয়া ব্যাটসম্যান টম মেনার্ড সড়ক ইংল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, লন্ডনের দক্ষিণ-পশ্চিমে উইমবল্ডন পার্ক স্টেশনের কাছাকাছি সাবওয়ে নেটওয়ার্কে সোমবার ভোর চারটার কিছু পরে ট্রেনের সঙ্গে তার মার্সিডিজ সি-২৫০ এর সংঘর্ষ ঘটে। এতেই তার মৃত্যু হয়েছে বলে মনে করছে লন্ডন পুলিশ।
২৩ বছর বয়সী ম্যানার্ডকে কাউন্টি ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় হিসেবে দেখা হতো। কাউন্টিতে তিনি সারের হয়ে খেলতেন। মৃত্যুর কয়েক ঘন্টা আগে রোববার সন্ধ্যায় কেন্টের বিপক্ষে নিজের দলের শেষ ম্যাচেও খেলেন তিনি।
নিজের ক্লাব ও মেট্রোপলিটন পুলিশ টম মেনার্ডের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
ওয়েলস মাইনর কাউন্টির হয়ে পেশাদার ক্রিকেটে প্রবেশের পর ২০১০ সালের শেষভাগে যোগ দেন সারে শিবিরে। এ বছরও কাউন্টিতে দেখিয়েছেন তার ব্যাটিং শৈলী।
বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে খেলে যাওয়া এই তরুণ ব্যাটসম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শোক প্রকাশ করেছেন দলের দুই খেলোয়াড় স্কট স্টাইরিস ও পিটার ট্রেগো।
গত ১৬ ষোলো বছরে এ নিয়ে সারের তিন ক্রিকেটার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। ১৯৯৬ সালে ইংল্যান্ডের উইকেটরক্ষক গ্রাহাম কার্সি ও ২০০২ সালে অলরাউন্ডার বেন হোলিয়াক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
টমের মৃত্যুতে মাইক্রো ব্লগ ক্ষেত্র টুইটার একের পর শোকবার্তা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএল/১৭৫৯ ঘ.
bdnews24