ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম হ্যাটট্রিকের গৌরবের অধিকারী ওয়েস হলের নামের আগে এখন থেকে লিখতে হবে ‘স্যার’। খেলাধূলা ও সমাজকর্মে বিশেষ অবদান রাখায় সাবেক ফাস্ট বোলারকে ‘নাইটহুড’ উপাধীতে ভূষিত করা হয়েছে।
১৯৫৮ থেকে ১৯৬৯ সালের মধ্যে ৪৮টি টেস্ট খেলে ১৯২ উইকেট নেয়া হল ইতিহাসের প্রথম ‘টাই’ টেস্টের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।
১৯৬০ সালে ব্রিসবেন টেস্টের শেষ ওভারে জয়ের জন্য ৬ রান করতে হতো স্বাগতিক অস্ট্রেলিয়াকে। কিন্তু হলের ঐ ওভারে তিন উইকেট (যার মধ্যে দুটোই রান আউট) পড়ে যায়। দু দলের রানও সমান হয়ে যায়। ঐ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন হল।
অবসরের পর ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যবস্থাপক ও নির্বাচক ছাড়াও ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। ছিলেন বার্বাডোজের ক্রীড়া ও পর্যটন বিষয়ক মন্ত্রীও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৭ঘ.
bdnews24