২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি হবে না মালিকের

বোর্ডের অনুমতি ছাড়াই দিল্লি¬তে একটি ক্লাব টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন শোয়েব মালিক। তবে সেজন্য তাকে কোনো শাস্তি পেতে হচ্ছে না। এই অলরাউন্ডারকে কারণ দর্শানো নোটিশ না পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:32 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোর্ডের অনুমতি ছাড়াই দিল্লি¬তে একটি ক্লাব টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন শোয়েব মালিক। তবে সেজন্য তাকে কোনো শাস্তি পেতে হচ্ছে না। এই অলরাউন্ডারকে কারণ দর্শানো নোটিশ না পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, “ঐ টুর্নামেন্টে অংশ নেয়ার ব্যাখ্যা চেয়ে তার (শোয়েব মালিক) কাছে আমরা কোনো নোটিশ পাঠাইনি। ভবিষ্যতেও এটা করার ইচ্ছা নেই আমাদের। কারণ তিনি ব্যক্তিগত সফরে ভারতে গিয়েছিলেন এবং ক্লাব পর্যায়ের একটি ম্যাচে খেলেছেন।” ২০১২ সালে পিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকায় মালিকের নামও আছে। তাই বোর্ডের অনুমতি ছাড়া দেশের বাইরের একটি প্রতিযোগিতায় অংশ নেয়ায় পাকিস্তানের সংবাদ মাধ্যমে তুমুল সমালোচনা হয় তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৪১ঘ.