২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দুই ওয়ানডের জন্য রিজার্ভ ডে

বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটির জন্য রিজার্ভ ডে রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ষা মৌসুম শুরু হয়ে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটির জন্য রিজার্ভ ডে রাখার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)। শুক্রবার এক বিবৃতিতে এসএলসি জানায়, “শ্রীলঙ্কা ক্রিকেট আনন্দের সঙ্গে জানাচ্ছে যে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।” কলম্বোতে শনিবার ও সোমবার ম্যাচ দুটি হবে। দুই দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সিরিজ শুরু থেকেই বৃষ্টির যন্ত্রণায় বিদ্ধ। বৃষ্টির জন্য প্রথম ওয়ানডে ৪২ ওভারে নামিয়ে আনা হয়েছিলো। তৃতীয় ওয়ানডেতে মাত্র ৬ ওভার ২ বল পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরুই হতে পারেনি। সিরিজে বর্তমানে ১-১ সমতা। ওয়ানডের পর তিন ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দু দল। ২২ জুন থেকে গলে শুরু হবে প্রথম টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৪৯ঘ.