২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত

বুধবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে শ্রীলঙ্কা-পাকিস্তান তৃতীয় ওয়ানডে। ৫ ম্যাচের সিরিজে তাই ১-১ সমতাই রইলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে শ্রীলঙ্কা-পাকিস্তান তৃতীয় ওয়ানডে। ৫ ম্যাচের সিরিজে তাই ১-১ সমতাই রইলো। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের প্রথম বলের পরেই হানা দেয় বৃষ্টি। ৭৫ মিনিট পর খেলা শুরু হলেও কোনো ওভার কাটা হয়নি। ৬ ওভার ২ বল শেষে আবার বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ হয়ে যায়। তখন স্কোর ১২/২। এরপর আর খেলা হতে পারেনি। টস জিতে ব্যাট করতে নেমে একদমই স্বস্তিতে ছিলো না পাকিস্তান। প্রতিপক্ষের পেসার নুয়ান কুলাসেকারার জোড়া আঘাতে ১২ রানেই আউট হয়ে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (০) ও আজহার আলী (৭)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১৯ঘ.