ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুই দিনের মতো এজবাস্টন টেস্টের পঞ্চম ও শেষ দিনেও হানা দিয়েছে বৃষ্টি। সোমবার একটানা বৃষ্টির কারণে একটিও বল হতে পারেনি। খেলাও তাই অনুমিতভাবেই ড্র।
তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি জিতে ইংল্যান্ড অবশ্য আগেই জিতে নিয়েছে সিরিজ।
১৯৮৭ সালের জুনে পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টের পর এই প্রথম ইংল্যান্ডে অনুষ্ঠিত কোনো টেস্টের তিন দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ১৬ জুন, সাউদাম্পটনের রোজ বোলে।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪২৬ (বারাথ ৪১, পাওয়েল ২৪, ফুদাদিন ২৮, ব্রাভো ৬, স্যামুয়েলস ৭৬, দিওনারায়ণ ৭, রামদিন ১০৭*, সুনীল ১১, রামপল ২, বেস্ট ৯৫; ওনিয়ন্স ৪/৮৮, ফিন ৩/১০৯, ব্রেসনান ৩/১১১)
ইংল্যান্ড: ২২১/৫ (স্ট্রাউস ১৭, কুক ৩, ট্রট ১৭, পিটারসেন ৭৮, বেল ৭৬*, বেয়ারস্টো ১৮, ফিন ০*; বেস্ট ২/৩৭)
ম্যাচ সেরা: টিনো বেস্ট
সিরিজ সেরা: মারলন স্যামুয়েলস ও অ্যান্ড্রু স্ট্রাউস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৪ঘ.
bdnews24