২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেস্ট এগিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজকে

দশম উইকেটে দীনেশ রামদিন ও টিনো বেস্টের ১৪৩ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের চতুর্থ দিন শেষে নিরাপদ অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে অতিথিদের গড়া ৪২৬ রানের জবাব দিতে গিয়ে ৫ উইকেটে ২২১ রান করেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 05:54 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশম উইকেটে দীনেশ রামদিন ও টিনো বেস্টের ১৪৩ রানের সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের চতুর্থ দিন শেষে নিরাপদ অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে অতিথিদের গড়া ৪২৬ রানের জবাব দিতে গিয়ে ৫ উইকেটে ২২১ রান করেছে স্বাগতিকরা। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ড ৫ উইকেট নিয়ে প্রথম ইনিংসে এখনো ২০৫ রানে পিছিয়ে আছে। ফলোঅন এড়াতে এখনো ৫৬ রান প্রয়োজন তাদের। ৮ উইকেটে ২৮০ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩ রান যোগ করার পর রবি রামপল (২) বিদায় নিলে অতিথিদের তিনশ রান করা নিয়েই শঙ্কা জাগে। সেই শঙ্কা অবশ্য উড়িয়ে দিয়েছে বেস্ট-রামদিন। দশম উইকেটে দেশের পক্ষে সর্বোচ্চ ১৪৩ রানের জুটি গড়ে অনেক রেকর্ডই নতুন করে লিখিয়েছেন তারা। টেস্ট ক্রিকেটে এটি ২২ বার দশম উইকেটে শতরান দেখলো বিশ্ব। এর আগে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কার্ল হুপার ও কোর্টনি ওয়ালশ গড়েন ১০৬ রানের জুটি। ইংল্যান্ডের বিপক্ষেও দশম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। ৮৭ বছর আগে ১৯২৪ সালে অস্ট্রেলিয়ার জনি টেলর ও আর্থার মাইলি করেন ১২৭ রান। সব মিলিয়ে এটি অবশ্য বিশ্ব রেকর্ড নয়। তিন নম্বরে রয়েছে বেস্ট-রামদিনের ১৪৩। ১৩ তম একাদশ ব্যাটসম্যান হিসেবে অর্ধশতকে পৌঁছানো বেস্টের ব্যক্তিগত রেকর্ডও কম নন। গ্রাহাম অনিয়ন্সের স্লোয়ারে ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের ১২০ তম টেস্ট ক্যাচে পরিণত হওয়ার আগে তিনি করেন ৯৫ রান। এটি টেস্টে একাদশ ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। এর আগে ২০০৪ সালের বাংলাদেশের বিপক্ষে ভারতের জহির খানের ৭৫ রানই ছিল সর্বোচ্চ। বেস্টের ১১২ বলের ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট অর্ধশতক তুলে নেন বেস্ট। এর আগে ১৯৬২ সালে ওয়েস্ট হল (৫০*) ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম অর্ধশতকে পৌঁছান। ১৯০৬ সালের পর এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে কোনো একাদশ ব্যাটসম্যান অর্ধশতক পেলেন। বেস্ট শেষ পর্যন্ত শতক না পেলেও আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা রামদিন পৌঁছান তিন অঙ্কে। টেস্টে এটি তার দ্বিতীয় শতক, ইংল্যান্ডের বিপক্ষেও তাই। শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত থাকেন রামদিন। তার ১৮৩ বলের ইনিংসটি ৯টি চার দিয়ে সাজানো। ৮৮ রানে ৪ উইকেট নিয়ে অনিয়ন্স ইংল্যান্ডের সেরা বোলার। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ রানেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে স্বাগতিকরা। সেখান েেক চর্তু উইকেটে কেভিন পিটারসেন (৭৮) ও ইয়ান বেলের ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসে। দলীয় ১৮৬ রানে মারলন স্যামুয়েলসের বলে ড্যারেন স্যামির হাতে ক্যাচ দিয়ে পিটারসেন বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় ইংল্যান্ড। এরপর জনি বেয়ারস্টোকে (১৮) ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের বিপদ আরো বাড়ান বেস্ট। ৩৭ রানে ২ উইকেট নিয়ে বেস্ট ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার। প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৪২৬ (বারাথ ৪১, পাওয়েল ২৪, ফুডাডিন ২৮, ব্রাভো ৬, স্যামুয়েলস ৭৬, দিওনারায়ণ ৭, রামদিন ১০৭*, সুনীল ১১, রামপল ২, বেস্ট ৯৫; অনিয়ন্স ৪/৮৮, ব্রেসন্যান ৩/১১১, ফিন ৩/১০৯) ইংল্যান্ড: ২২১/৫ (স্ট্রাউস ১৭, কুক ৩, ট্রট ১৭, পিটারসেন ৭৮, বেল ৭৬*, বেয়ারস্টো ১৮, স্টিভেন ফিন ০* ; স্যামি ১/২২, রামপল ৪১/১, বেস্ট ১/৩২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯১০ ঘ.