২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে চ্যালেঞ্জ কাপ

একদিন পিছিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ কাপ ২০১২। অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতির জন্য খুলনায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিন পিছিয়ে সোমবার থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ কাপ ২০১২। অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ ও বিশ্বকাপ প্রস্তুতির জন্য খুলনায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠেয় তিন ম্যাচের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ দলের প্রতিপক্ষ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস অনূর্ধ্ব-২১ দল। ১১, ১৩ ও ১৫ জুন ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে বলে এক ই-মেইল বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। সিসিডিএম অনূর্ধ্ব-২১ দল: ইমরান হোসেন, অমিত মজুমদার, সৈকত আলী, তাসামুল হক, তানভীর হায়দার, তাপস ঘোষ, তৈয়বুর রহমান পারভেজ, ইহসানুল হক, মোহাম্মদ শহিদ, মাহফুজুর রহমান, সরফরাজ আলম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী মারুফ, অভিষেক মিত্র। অনূর্ধ্ব-১৯ দল: আসিফ আহমেদ, আসলাম হোসেন, সৌম্য সরকার, আল-আমিন, সালমান হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু জাহেদ চৌধুরী, আবু হায়দার, দেওয়ান সাব্বির, আসিফ হোসেন, নাসুম আহমেদ, নাঈম ইসলাম, নূর হোসেন, মোহাম্মদ জামালউদ্দিন, কাজী নূরুল হাসান ও লিটন কুমার দাস। বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম/এএনএম/২০১২ ঘ.