২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিগ ব্যাশ লিগে খেলতে চান বোল্ট

বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ছেলেবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ হওয়াও অসম্ভব নয়। জ্যামাইকার গতি-তারকা জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ছেলেবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণ হওয়াও অসম্ভব নয়। জ্যামাইকার গতি-তারকা জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলতে চান। বোল্টকে দলে পেতে আগ্রহী মেলবোর্ন স্টার্সও। বিগ ব্যাশের দলটি তাকে দিয়ে বোলিং উদ্বোধন করার কথাও ভাবছে। ক্রিকেট মাঠে বোল্ট অবশ্য একেবারে অনভিজ্ঞ নন। বছর তিনেক আগে একটি প্রদর্শনী ম্যাচে তার বলে বোল্ড হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল। শৈশবে ক্রিকেটও খেলতেন বোল্ট। তবে বাবার ইচ্ছায় ক্রিকেটার হন তিনি। এ প্রসঙ্গে বোল্ট বলেন,“স্কুলে পড়ার সময় আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম। কারণ ক্রিকেটই ছিল আমার প্রথম ভালোবাসা। কিন্তু আমার বাবা বললেন, ‘না, তুমি দুটো খেলা একসঙ্গে চালিয়ে যেতে পারবে না। তুমি ট্র্যাক অ্যান্ড ফিল্ডেই থাকো’।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮১৫ঘ.