২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি বিঘিœত প্রথম ওয়ানডেতে পাকিস্তানের জয়

বৃষ্টি বিঘিœত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টি বিঘিœত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথিরা। শনিবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় বৃষ্টির কারণে খেলা তিনবার বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪২ ওভারে। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩৫ রান। ৩৪ ওভার ১ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা খুব একটা ভালো হয়নি। ২৭ রানেই সাজঘরের পথ ধরেন আজহার আলী (৩) ও ইউনুস খান (৫)। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজের (৩৭) সঙ্গে অধিনায়ক মিসবাহ-উল-হকের ৫১ রানের জুটি ধাক্কা সামলে ভালো অবস্থানে নিয়ে আনে অতিথিদের। চতুর্থ উইকেটে ওমর আকমলের সঙ্গে ৫৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন মিসবাহ (৩০)। দলের জয়কে নিঃশ্বাস দূরত্বে এনে অধিনায়ক রান আউট হয়ে বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আকমল। শেষ পর্যন্ত ৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগে ব্যাট করতে নেমে অতিথিদের নতুন বলের দুই বোলারের দাপটে ৪১ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের কোঠায় পৌঁছান কেবল উপুল থারাঙ্গা। দলীয় ৫৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১০ রান করেন তিনি। সপ্তম উইকেটে থিসেরা পেরেরার (১৭) সঙ্গে ২৫ ও অষ্টম উইকেটে নুয়ান কুলাসেকারার (১৮) সঙ্গে ৫০ রানের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন লাহিরু থিরিমান্নে। তার অপরাজিত ৪২ রানের সুবাদেই একশ পেরোয় স্বাগতিকরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অতিরিক্ত খাত থেকে। ১৯ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ সামি। ৫ বছর ১৬ দিন পর দেশের হয়ে ওয়ানডে খেলেন তিনি। এছাড়া ওমর গুল ২৪ রানে নেন ৩ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩৫ ঘ.