২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নিলেন ডকট্রোভ

অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার বিলি ডকট্রোভ। ২০০৬ সালে ইংল্যান্ড-পাকিস্তান বিতর্কিত ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ারের সঙ্গী ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:27 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার বিলি ডকট্রোভ। ২০০৬ সালে ইংল্যান্ড-পাকিস্তান বিতর্কিত ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ারের সঙ্গী ছিলেন তিনি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “বৃহস্পতিবার পাল্লেকেলেতে পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডেতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল ডকট্রোভের। কিন্তু পরিবারের একজন সদস্যের মৃত্যুর কারণে এই ম্যাচে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইসিসির সঙ্গে এ মাসেই শেষ হতে যাওয়া চুক্তির নবায়নেও তিনি আগ্রহী নন।” ৩৮টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন ডকট্রোভ। ২০১০ সালে বার্বাডোজের ব্রিজটাউনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার ছিলেন তিনি। সে বছরই ডকট্রোভের জন্মভূমি ডমিনিকার উইন্ডসর পার্কের প্যাভিলিয়নের নামকরণ হয় তার নামে। বিদায় বেলায় তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর আম্পায়ার থাকার অভিজ্ঞতা অবিশ্বাস্য। এই সময়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৫ঘ.