২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজবাস্টনে বৃষ্টির তান্ডব

এজবাস্টনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে একটিও বল হতে পারেনি। বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে একটিও বল হতে পারেনি। বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। কয়েক বার মাঠ পর্যবেক্ষণ করার পর স্থানীয় সময় বেলা সাড়ে তিনটায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার কুমারা ধর্মসেনা ও টনি হিল। প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫১ঘ.