২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলে ফেরাই আসিফের লক্ষ্য

ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবর নাকচ করে দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ। সেই সঙ্গে জানিয়েছেন, জাতীয় দলে ফেরার লক্ষ্যে নিয়মিত অনুশীলন করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবর নাকচ করে দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ। সেই সঙ্গে জানিয়েছেন, জাতীয় দলে ফেরার লক্ষ্যে নিয়মিত অনুশীলন করছেন তিনি। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে ১২ মাসের কারাদণ্ডের অর্ধেক কাটিয়ে গত মাসে মুক্তি পান আসিফ। এখন তার লক্ষ্য নিজেকে নির্দোষ প্রমাণ করে পাকিস্তান দলে ফেরা। আসিফ বলেন, “আমি নিয়মিত অনুশীলন করছি। আবার জাতীয় দলে খেলার ব্যাপারে আমি আশাবাদী।” “ইংল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যারা পাকিস্তান ছাড়তে চায় শুধু তারাই এ কাজ করতে পারে। আমি যত দ্রুত সম্ভব পাকিস্তানে ফিরতে চাই,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৯ঘ.